ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বড়লেখায় পরিবেশমন্ত্রীর পুত্রকে উপহার স্বরুপ নিসচার স্মারক গ্রন্থ প্রদান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়ের পুত্র বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জাকির হোসেন জুমনকে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপহার স্বরুপ স্মারকগ্রন্থ প্রদান ও মতবিনিময় করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। 

শনিবার রাত ৯ টায় বড়লেখা পৌর শহরের পাখিয়ালাস্থ মন্ত্রী মহোদয়ের নিজ বাসভবনে জাকির হোসেন জুমনকে স্মারকগ্রন্থ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, কার্যনির্বাহী সদস্য ওলিউর রহমান পারভেজ, অজিত রবি দাস, শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, পারভেজ আহমদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এসময় জাকির হোসেন জুমন সড়ক দুর্ঘটনারোধে নিসচা বড়লেখা উপজেলা শাখার জনসচেতনতামূলক কর্যক্রমসহ স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং নিসচা বড়লেখা উপজেলা শাখার জনহিতকর সকল কার্যক্রমের প্রতি তাহার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনস্বার্থে সামাজিক-স্বেচ্ছাসেবী সচেতনতা ও উল্লেখযোগ্য মানবিক কার্যক্রম আরও বেগবান করতে জাকির হোসেন জুমনের সাথে নিসচার সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এবং আগামীতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করার জন্য তিনি নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ পরামর্শমূলক মতামত প্রদান করেন।

পরে সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জাকির হোসেন জুমন নিসচা বড়লেখা উপজেলা শাখা ২০২২ সালের ২৮ মে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়ের নিকট হতে দেশ সেরা সংগঠনের কৃতিত্ব অর্জন করায় সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দকে তাঁর পক্ষ থেকে ধন্যবাদসহ মিষ্টি মুখে আপ্যায়িত করানো হয়।

আরও খবর