বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনের জেল জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাব্বির হোসেন (২০), একই উপজেলার পাইকপাড়া গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে রেজা ইসলাম (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হান্তা বাসন্তপুর গ্রামের বাদল ঘোষের ছেলে সুজন ঘোষ (৩২)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, গত সোমবার সকাল থেকে আদমদীঘি উপজেলা উপজেলা নির্বাহি অফিসারের নেতৃত্বে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আদমদীঘি সান্তাহার পোওতা রেলগেট এলাকা থেকে মাদক সেবনের অপরাধে ওই তিনজনকে আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩২ মিনিট আগে