অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

সকালে খালি পেটে একমুঠো বাদাম কেনো খাবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-12-2023 02:43:25 am

◾ লাইফস্টাইল ডেস্ক : শাক-সবজি বা ফলমূল খাওয়া হলেও নানা কাজের চাপে নিয়মিত বাদাম খাওয়ার কথা ভুলেই যান অনেকে। তবে যাঁরা স্বাস্থ্য সচেতন তারা ঠিকই নিয়মিত খাবারে বাদাম রাখতে ভুলেন না। আবার অনেকে সকালে উঠেই খালি পেটে বাদাম খেয়ে থাকেন।


খালি পেটে বাদাম আসলে কতটুকু উপকারি? সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে বাদাম খেতে বলেন পুষ্টিবিদরাও। বিশেষজ্ঞদের মতে রোজ বাদাম ভিজিয়ে খাওয়ার অভ্যাস করলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগগুলি থেকে দূরে থাকা যায়।


এছাড়া শীতে ভাইরাসজনিত রোগ, শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে কাঠবাদামের জুড়ি নেই। ভিটামিন ডি, ই, ক্যালশিয়ামের গুণে সমৃদ্ধ কাঠবাদাম সকালে খালি পেটে খেলে ঠিক কী কী উপকারে লাগে?


চলুন জেনে নেই...


১. হার্ট ভাল রাখে : হৃদ্‌যন্ত্র ভাল রাখতে যে ধরনের ফ্যাট প্রয়োজন, তা রয়েছে কাঠবাদামে। মনোস্যাচুরেটেড ফ্যাট ছাড়াও এই বাদামে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। এই সবকয়টি উপাদানই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কার্ডিয়োভাসকুলার রোগ প্রতিরোধে সাহায্য করে।


২. ওজন নিয়ন্ত্রণ করে : ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন যাঁরা, তাঁদের নিয়মিত কাঠবাদাম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। কাঠবাদামের মধ্যে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবার শরীরের বিভিন্ন খনিজের ঘাটতি পূরণ করে। ক্ষুধা পেলেই উল্টোপাল্টা খেয়ে ফেলার প্রবণতা রুখে দিতে পারে। 


৩. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে : কাঠাবাদামের গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই বাদাম খাওয়া নিরাপদ। এ ছাড়াও কাঠবাদামের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম, রক্তে গ্লুকোজ়ের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।


৪. হাড় মজবুত করে : কাঠবাদামে রয়েছে ফসফরাস, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু উপাদান। হাড়ের ঘনত্ব ভাল রাখতে ক্যালশিয়ামের পাশাপাশি এই সমস্ত উপাদান প্রয়োজনীয়। অস্টিয়োপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রুখে দিতে পারে, কাঠবাদাম খাওয়ার অভ্যাস।


৫. মস্তিষ্ক সতেজ রাখে : সারা দেহের কাজকর্ম পরিচালনা করে মস্তিষ্ক। তাই মস্তিষ্কের সমস্ত রাসায়নিক উপাদানের মধ্যে ভারসাম্য বজায় রাখা বিশেষ ভাবে প্রয়োজন। কাঠবাদামের মধ্যে থাকা ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম, মস্তিষ্কের স্নায়ুর বয়সজনিত সমস্যাগুলিতে আত্রান্ত হওয়ার গতি কমিয়ে করে দিতে পারে।


আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৭ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৮ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে