অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

অবরোধ সফলে মৌলভীবাজারে ছাত্রদলের মিছিল

অবরোধ সফলে মৌলভীবাজারে ছাত্রদলের  ঝটিকা মিছিল করেছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। 

সংক্ষিপ্ত মিছিল থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দিদের মুক্তির দাবি জানান। এছাড়া সরকার পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

 মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সদর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক মোহাম্মদ তোফায়েল আহমদ চৌধুরী,সদর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক মঞ্জু হক,সাবেক সদস্যসচিব তাতীদল মোঃ শফিউল আলম জগলু, যুব নেতা আবু সুফিয়ান জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আল জামাল,সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাকনুনুর রহমান প্রমুখ।

আরও খবর