চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা ইসলাম সাজুকে হত্যার রহস্য উদঘাটনসহ দুজনকে গ্রেপ্তার

জয়পুরহাট জেলা সদরের জানিয়ার বাগান এলাকায় গত ২৭ সেপ্টেম্বর ডাঃ পারভীনের বাড়ীর ৫ম তলার ভাড়াটে সাজেদা ইসলাম সাজু নামে এক গৃহবধূকে হত্যার রহস্য উদঘাটনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (২৩) ও আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৩)।

এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোশফেকুর রহমান,  জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, ওসি ডিবি শাহেদ আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি টিমটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডের ১২ দিনের মাথায়  হত্যাকারী রাব্বি হোসেন (২৩) কে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার এলাকা থেকে গ্রেফতার করে।

গৃহবধূ সাজেদা ইসলাম সাজুর দীর্ঘদিনের পরকিয়া প্রেমের সম্পর্কের জের ধরে রাব্বি হোসেন ও আবু সাঈদ দুইজন মিলে ঘটনার দিন সাজেদা ইসলাম সাজুর মেয়ে এস এস সি পরীক্ষা দিতে গেলে
বাসায় অন্য কেউ না থাকার সুযোগে সাজেদার সাথে যোগাযোগ করে তার বাড়িতে ঢুকে শারিরিক মিলন করতে চাইলে সে রাজি না হওয়ায় আবু সাঈদ তার বুকের উপর ওঠে বসে রাব্বি হোসেন পা চেপে ধরে আবু সাঈদ গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে দুইজন মিলে নিহতের মুখে ও হাতে কচটেপ পেঁচিয়ে মৃতদেহ
ঘরের মেঝেতে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে আসামী রাব্বি হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এই হত্যাকান্ডে সহযোগী আবু সাঈদ জয়পুরহাট জেলা সদরের নর্থ বেঙ্গল নামে একটি প্রাইভেট স্কুলের কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন এবং তার কাছ থেকে মোবাইলে সোসাল মিডিয়ার ব্যাবহার ও বিভিন্ন অপশন শেখার সুবাদে আবু সাঈদের সাথে সাজেদা ইসলাম সাজুর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

Tag
আরও খবর