নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

স্বামীর দেওয়া আগুনে দুই সন্তানের পর স্ত্রীরও মৃত্যু

ঘটনার দিন ঘটনাস্থলের ছবি

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী-ছেলে ও মেয়েকে আটকে রেখে পেট্টোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয় কামাল হোসেন নামে এক অটোরিকশা চালক। এতে সেদিনই তার ৭ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ও ৩ বছর বয়সী ছেলে আবদুর রহমান দগ্ধ হয়ে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী সুমাইয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও ৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সুমাইয়া বেগমেরও মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেম তার ননদ শিউলী আক্তার।



 গত মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বশিকপুর গ্রামের পুরান চতইল্লার বাড়িতে ঘটনাটি ঘটে। আটক কামাল একই বাড়ির আমিন উল্ল্যাহর ছেলে ও পেশায় অটোরিকশা চালক।

স্থানীয় বাসিন্দরা জানায়, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে। মাদক সেবন নিয়ে স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। ঘটনার সময় তারা (স্থানীয়রা) শোর-চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভায়। এর আগেই কামালের মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হয় তার স্ত্রী  সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান। কামাল ঘরে স্ত্রী-সন্তানকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে আগুনে দগ্ধ হত। এরমধ্যে তার মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ অবস্থায় স্ত্রী ও ছেলেটিকে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটিও মারা গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার সময় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সুমাইয়াও মৃত্যু বরন করেন।


পোদ্দার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ঘটনার দুইদিন পর ৩০ নভেম্বর সুমাইয়ার বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে তার মেয়ে জামাতা কামাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনের নামে হত্যা মামলা করেছেন। ওই মামলায় কামাল এখন কারাগারে আছে। 


আরও খবর