ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মেলা অনুষ্ঠিত হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, বাকের আহমেদ নামক এক ডিলারের বিরুদ্ধে, বাকের উপজেলার মৌকরা ইউপির বিষ্ণুপুর গ্রামের বাচ্চু প্রকাশ সুরুজ মজুমদারের ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়,  জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ২৭-২৮ কেজি চাল বিতরণ করা হচ্ছে। তবে ডিলার বাকের আহমেদ চাল কম দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

শুক্রবার দুপুরে উপজেলার একাডেমিক সুপারভাইজার (ট্যাগ অফিসার) আনিসুর রহমান অভিযোগের সত্যতা পেয়ে চাল বিতরণ বন্ধ করে দেন।

উপজেলার মৌকরা ইউপির চাঁন্দগড়া মিয়ার বাজারের ডিলার বাকের আহমেদ মজুমদারের আওতায় ২৭৪ জন হতদরিদ্র উপকারভোগী কার্ডধারীকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিতরণ করার কথা রয়েছে। শুক্রবার ১৫৭ জনের মধ্যে চাল বিতরণ করা হয়।

এ-সময় ভোক্তারা চাল কম পাওয়ার বিষয়ে অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাল বিতরণ বন্ধ করে দেয়। 

ভোক্তারা জানান, আমাদের থেকে ৩০ কেজি চালের দাম ৪৫০ টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু প্রতি বস্তায় ২-৩ কেজি চাল কম পাচ্ছি আমরা।

তবে অনিয়মের বিষয়টি অস্বীকার করে ডিলার বাকের আহমেদ বলেন, " খাদ্যগুদাম থেকে চাল যা দেওয়া হয়েছে, আমি তাই বিতরণ করছি"।

উপজেলা একাডেমিক সুপারভাইজার (ট্যাগ অফিসার) আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পাশাপাশি শুক্রবার চাল বিতরণের নিয়ম নেই। ডিলারের কাছে চাল মাপার কোন স্কেলও পাওয়া যায় নি।

উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব বলেন, তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর