কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতা শাহীনের মনোনয়নপত্র দাখিল ধর্ম প্রতিমন্ত্রীর আসনে


জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ২০০৮ সাল থেকে ওই আসন তাঁর দখলে। এবার তাঁর বৃত্ত ভাঙতে স্বতন্ত্র হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। তবে গত বুধবার মনোনয়নপত্র জমা দেন ধর্ম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এলাকাবাসীর ভাগ্যোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমি মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং দলের বাঁধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। নিশ্চয় এলাকাবাসী আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করবেন।তবে শেষ পর্যন্ত দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেব।' 

উল্লেখ্য, এ আসন থেকে আওয়ামী লীগের ১২ জন নেতা দলীয় মনোনয়নপত্র কিনে ছিলেন।

আরও খবর