চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটের দুটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৯ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ১৯টি মনোনয়নপত্র জমা হয়েছে। সবচেয়ে বেশি জমা পড়েছে জয়পুরহাট-১আসনে মোট ১০টি আর জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র জমা পরেছে ৯টি।

জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু ছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মোল্লা, কে এম রায়হান মন্ডল মনু, আলেয়া বেগম, রানী রাবেয়া আসরি, জাতীয় পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন,  তৃণমূল বিএনপির মো. মাসুম, ন্যাশনাল পিপলস পার্টির মো. রুকুনুজ্জামান ও জাসদের  আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন।

জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও হেবিওয়েট প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যান্যের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির আবু সাঈদ নুরুল্লাহ মাসুম, ন্যাশনাল পিপলস পার্টির আবু সাঈদ,  জাসদের আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, জাকের পার্টির মো. গোলাম রসুল, বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন, সতন্ত্র প্রার্থী মো. আতোয়ার রহমান ও আব্দুর রাজ্জাক সরদার। 

জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, জয়পুরহাট-১ আসনে ১০টি মনোনয়ন পেয়েছি। এরমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৫টি ও সতন্ত্র ৫টি। আর জয়পুরহাট-২ আসনে ৩টি সতন্ত্রসহ মোট ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। 

আরও খবর