স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

জয়পুরহাটে চোরাই ট্রান্সফরমারসহ ১৬ চোর কে আটক করেছে গোয়েন্দা পুলিশ

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে চোরাই ট্রান্সফরমারসহ ১৬ চোর কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান,

বেশ কিছুদিন যাবৎ জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল থানা এলাকার বিভিন্ন ডিপ টিউবয়েলের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফর্মার চুরি করে উক্ত মিটার মালিকের নিকট ট্রান্সফরমার ফেরত দেওয়ার কথা বলে বিকাশ/ নগদ একাউন্টের মাধ্যমে টাকা দাবী করতো।  টাকা পেলে চোরাই মিটার/ ট্রান্সফর্মার কৌশলে সংশ্লিষ্ট ডিপ টিউবয়েল এলাকার আশেপাশে রেখে দিয়ে মালিককে অবগত করত তারা।
এরকম একাধিক অভিযোগে জয়পুরহাট জেলায় প্রতিটি থানায় মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে পুলিশের টিম এবং ডিবি, জয়পুরহাট-এর একটি চৌকশ টিমসহ জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর সীমানায় তথ্য প্রযুক্তি ও সোর্সের দেওয়া তথ্যের সহায়তায় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িতদের সনাক্তপূর্বক অভিযান
পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায়
মিটার/ ট্রান্সফরমার চুরি, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলার ধাওয়াচিলা শাইলট্রি মৃত নছির উদ্দিনের ছেলে আঃ রশিদ (৪৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামের আবু তাহেরের ছেলে মাহফুজ(৪২), আটুল গ্রামের লোকমানের ছেলে লাভলু, কুয়াতপুর গ্রামের মোজাফ্ফর মন্ডলের ছেলে মোসাদ্দেক মন্ডল, একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আহসান হাবিব,উচাই গ্রামের মৃত হুজুর আলীর ছেল খানু ফকির, সরাইল গ্রামের মোখছেদের ছেলে সাইদুর, পেয়ারা গ্রামের আমির হামজার ছেলে রাব্বি হাসান, ক্ষেতলাল উপজেলার রামপরা চৌধুরী পাড়ার মনির উদ্দিনের ছেলে তুহিন মন্ডল, আক্কেলপুর উপজেলার পারইল গ্রামের আসিদুলের ছেলে রায়হান কাজী, কালাই উপজেলার মহেষপুর গ্রামের আঃ করিম মন্ডলের ছেলে কাওসার রহমান, বেগুনগ্রামের সহিদুল ইসলাম এর ছেলে সোহাগ মন্ডল, আকলাপাড়া গ্রামের আঃ মন্ডলের ছেলে মেসবাউল ইসলাম, হাজিপুর সরকারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন, সিকটা মাদ্রাসাপাড়ার সেকেন্দার আলীর ছেলে খোরশেদ আলম ধলু ও নওগাঁ জেলার সদর উপজেলার নদীকুল চৌধুরী পাড়া এলাকার সাত্তার আলী দেওয়ানের ছেলে জালাল হোসেন।
সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ সাহেদ আলম, উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। পুলিশ সুপার নুরে আলম জানান, ট্রান্সফরমার চুরি একটা জঘন্য অপরাধ এর সাথে যারাই যুক্ত তাদের গ্রেফতার করা হবে। তিনি বলেন, কৃষকদের কথা চিন্তা করেই পুলিশ ট্রান্সফরমার চোরদের ধরার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

Tag
আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৭ ঘন্টা ৫০ মিনিট আগে