হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

মনোনয়ন জমা দিলেন ঠাকুরগাঁও - ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি  নুরুন্নাহার বেগম ।  তিনি ঠাকুরগাঁও -২  আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



আজ বৃহস্পতিবার  (৩০ নভেম্বর) দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক, ঠাকুরগাঁও ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের হাতে   মনোনয়ন ফরম জমা দেন। 

এ সময় নুরুন্নাহার বেগম এর  সাথে ঠাকুরগাঁও -২ নির্বাচনী এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন । 


গত ২৭শে নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। ওইদিন সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

 

মনোনয়ন জমা দেওয়া শেষে সাংবাদিকদের নুরুন্নাহার বেগম  বলেন, পল্লী বন্ধু হুইসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে ঠাকুরগাঁয়ে যে উন্নয়ন সাধিত হয়েছে তা এই অঞ্চলের মানুষ  ভুলে যায়নি ৷এই অঞ্চলের মানুষ পল্লীবন্ধু  হুইসেন মোহাম্মদ এরশাদ এর শাসনামলে উন্নয়নের দিকে ফিরে যেতে চাই।  আমাদেরকে সরকার ও নির্বাচন কমিশন বলেছে  - সুষ্ঠু ভোট হবে এই মর্মে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি । সত্যিকার অর্থেই যদি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় - তাহলে আমি আশাবাদী  বিজয় লাভ করব ।

Tag
আরও খবর