অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন দাখিল করলেন মোহাম্মদ জিল্লুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ন‌ওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এবং অংগ সংগঠনের নেতাকর্মীরা। 

মনোনয়নপত্র দাখিল শেষে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী মনোনীত করেছেন। আমি আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। এই মৌলভীবাজার-রাজনগর সংসদীয় আসনকে একটি স্মার্ট আসন উপহার দেয়া হবে। সেই লক্ষ্যে আমি উন্নয়নের মহা পরিকল্পনা করে কাজ করবো। 

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পান মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সমূহ- গ্ৰন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশক।



আরও খবর