২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ

জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ নয়, ১২: ইউক্রেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-10-2022 04:08:16 am

সংগৃহীত ছবি



◾ আন্তর্জাতিক ডেস্ক 


ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রথমে ১৭ জন নিহত হয়েছে বলে দাবি করলেও পরে সেই সংখ্যা ১২ জনে নামিয়ে এনেছে দেশটি। তাছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে নগর কর্তৃপক্ষের ভাষ্য।


ক্রিমিয়ার সেতুতে বিধ্বংসী বিস্ফোরণের পর রাতভর চালানো হামলায় তারা হতাহত হন।


দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলছে, নগর কর্তৃপক্ষ রবিবার (৯ অক্টোবর) বিকালে মৃত্যুর সংখ্যা পুনর্বিবেচনা করে। এর আগে জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সেক্রেটারি আনাতোলি কুর্তেভ বলেছিলেন, উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জনের মৃত্যু ও অধশতাধিক আহত হয়েছেন। ছাড়াও কমপক্ষে ২০টি বাড়ি এবং প্রায় অর্ধশত ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার জাপোরিঝিয়াতে ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জনের মৃত্যু হয়।


প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, জাপোরিঝিয়ায় নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। তিনি একে চরম হীনতা এবং ইচ্ছাকৃত অপরাধ বলে মন্তব্য করেন।


সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত ঘোষণা করেছেন। কিন্তু জাপোরিঝিয়া শহরটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও খবর