৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সাধারণ জনগণের পাশে থাকবো আব্দুর রউফ

ঢাকা থেকে সকালে রওনা দিয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও দলের ডার্মি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আশা ব্যক্ত করায় তার কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। 


আব্দুর রউফ আজ সকাল১১ টার দিকে খোকসার বিলজানি প্রথমবরের মতো প্রবেশ করেন। তাকে ঢোলডগ্গর বাজিয়ে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফুলেল শুভেচছা জানান তৃনমুলের নেতাকর্মী ও সাধারণ জনগন।


হাজারো মোটরসাইকেল, ব্যান্ডপার্টি, শোভাযাত্রা নিয়ে তার নিজ নির্বাচনীয় এলাকায় প্রবেশ করেন তিনি। এসময় দলীয় নেতা-কর্মীদের হাত থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে জানাতে প্রথমে খোকসা ও পরে কুমারখালী শহর ঘুরে তার নিজ এলাকায় গিয়ে পৌঁছান।


নিজ নির্বাচনীয় এলাকায় আসার পর আব্দুর রউফ তার কর্মীদের উদ্দেশ্য বলেন, আমি নৌকার বিপক্ষে নই। আমি এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রার্থী হয়েছি। আমি আওয়ামী লীগের লোক, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা জীবন আওয়ামী লীগ করে যাব।


আব্দুর রউফ আরও বলেন, তিনি (কুমারখালী-খোকসা) আসনের জনগণের ইচ্ছায় রাজনীতি করেন। জনগণের ভালোবাসা ও সমর্থন তাঁকে এ পর্যন্ত এনেছে। জনগণ তা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত খোকসা-কুমারখালীর সাধারণ জনগণের পাশে থাকবো।

Tag
আরও খবর