চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে অতিথি পাখি শিকার ও বিপণন রোধে বনবিভাগের প্রচারাভিযান।

লাখাইয়ে অতিথি পাখি শিকার ও বিপনন রোধে বনবিভাগের প্রচারাভিযান।

প্রতিবছরের ন্যায় এ বছরও  শীতের আগমনে অতিথি পাখি ও অন্যান্য বন্য প্রাণী  শিকার রোধে ও জীববৈচিত্র্য রক্ষায় লাখাইয়ে বনবিভাগের সচেতনতামূলক প্রচারাভিযান। 

হবিগঞ্জ জেলা বনবিভাগের উদ্যোগে জেলা বন কর্মকর্তা( ডি,এফ,ও) ডঃ জাহাঙ্গীর আলম এর নির্দেশনায় ও হবিগঞ্জ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেন্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ প্রচার-প্রচারণা  ও প্রচারপত্র বিলি করা হয়। 

মঙ্গলবার (২৮ নভেম্বর)  দিনব্যাপী লাখাইর বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও প্রচার পত্র বিলি করা হয়। 

এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ এর রেন্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় এ  বছরও শীতের মৌসুমে অতিথি পাখি ও অন্যান্য প্রানী শিকার রোধে ও জীববৈচিত্র্য রক্ষায় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ প্রচারাভিযান। সচেতনতামূলক প্রচারাভিযান পরবর্তী অতিথি পাখি ও অন্যান্য প্রানী শিকার রোধে এবং এর বিপণন বন্ধে বনবিভাগের অভিযান চালানো হবে।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ১৬ মিনিট আগে