শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ

মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

হবিগঞ্জে মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের গান গেয়ে ফুল দিয়ে বরণ করা হলো নবীন শিক্ষার্থীদের।  ২০২৩-২৪ অর্থ বছরের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রবীণরা বরণ করে নেয়।  মঙ্গলবার (২৮ নভেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।  মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন।  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি দেবী চন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান,  উপজেলা নির্বাচন নির্বাহী  অফিসার মোঃ মনিরুজ্জামান,।  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সহকারী কমিশনার বায়েজিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, অভিভাবক সদস্য সাইফুল আলম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, সৈয়দ ফাতিম মাহমুদ , এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজে জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান।  এ কলেজে এইচ.এস.সি পাসের হার 96.75%  পাশ করেছে।  এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag
আরও খবর