অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

বগুড়া-৩ নৌকার মাঝি রাজুকে ফুলেল শুভেচ্ছায় বরণ

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ফেরার পথে বিশাল মোটরসাইকেল শোডাউন ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে সিরাজুল ইসলাম খান রাজুকে বরণ করলো দলের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী ও আদমদীঘি উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ঢাকা থেকে মনোনয়ন নিয়ে ফেরার পথে আসনের দুপচাঁচিয়া বাসট্যান্ড থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাকে স্বাগত জানান শতশত নেতাকর্মী ও সাধারন মানুষ। পরে দলীয় কার্যালয় প্রঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে সিরাজুল ইসলাম খান রাজু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং এই আসনটি বিজয়ী করে জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

এ সময়  উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, এরশাদুল হক, যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সম্পাদক জিল্লুর রহমান, মোতাহার হোসেন বিশ্বাস, ডা: মোকলেছার মন্ডল, ওমর ফারুক  আলমগীর হোসেন,  বেলাল সরদার,  ছাত্রলীগ নেতা সাকিব হাসান, আরেফিন খানসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।  

উল্লেখ্য; আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ নির্বাচনী এলাকা। এই আসনটিতে আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত হলেও মহাজোটগত কারনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের কোন প্রার্থী না দিয়ে জাতীয় পাটি থেকে এমপি মনোনয়ন দেয়া হয়। ফলে দীর্ঘ দিন যাবত এই আসনের আওয়ামীলীগের নেতাকর্মিরা দলীয় এমপি থেকে বঞ্চিত ছিলেন। দীর্ঘ দিন পর এবার এই আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ায় মহা আনন্দে রয়েছেন নেতাকর্মি ও সাধারণ মানুষ।

Tag
আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে