একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ ২ কিশোর গ্যাং সদস্য আটক

২ কিশোর গ্যাং সদস্য আটক


নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়  একটি চোরাই মোটরসাইকেলসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী। রোববার সকালে আটকদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার চরজুবলী ইউনিয়নের চর ব্যাগ্যা গ্রামের আবু তাহেরের ছেলে ওমর ফারুক (১৯) ও সদর উপজেলার লক্ষী নারায়ণপুর মহল্লার রেনু মিয়া কন্ট্রাক্টরের বাড়ির মিজানুর রহমানের ছেলে মিনহাজুল রহমান অপু (১৯)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ওসমান হাজীর বাড়ি থেকে দেলোয়ার হোসেন দিদার নামের এক যুবকের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এরপর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাই মোটরসাইকেলসহ দু’জন কিশোর গ্যাংয়ের সদস্য সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে এলে স্থানীয় লোকজন মোটরসাইকেল চোর সন্দেহে তাদের আটক করে। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ দু’জন মোটরসাইকেল চোরকে তাদের হেফাজতে নেয়।


চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি চোরাই মোটরসাইকেলসহ জনতা দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও খবর