যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

নোয়াখালীতে বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের ৬দিন পর পলাতক টিপু গ্রেপ্তার।

কিশোরীকে ধর্ষণ পলাতক টিপু গ্রেপ্তার।


নোয়াখালীর কবিরহাট পৌরসভার ফতেপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় টিপু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই কিশোরীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিবে বলে জানিয়েছে।

রোববার (৯ অক্টোবর) দুপুরে তার ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার গভীর রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে ঘটনার পরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত টিপু। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। সবশেষ শনিবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে কোম্পানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার বাবার দায়ের করা মামলায় আসামি টিপুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার এক আত্মীয়ের গায়ে হলুদে যান টিপু, একই বাড়িতে আসেন ভুক্তভোগি কিশোরী। রাত সাড়ে ১০টার দিকে খাওয়া শেষে ওই কিশোরীকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। রাত ১১টার দিকে টিপুর মামী কমলা বেগমকে জিজ্ঞেস করলে তিনি জানান ওই কিশোরী তাদের ছাদের ওপর রয়েছে। কমলার কাছ থেকে এমন তথ্য পেয়ে দ্রুত ছাদে গিয়ে গায়ের ওড়না দিয়ে মুখ বাঁধা অবস্থায় কিশোরীকে দেখতে পান তিনি। এসময় দ্রুত এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে পালিয়ে যায় টিপু। পরে লোকজনের সহযোগিতায় নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কবিরহাট ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি টিপুর মামা বাবাকে জানাতে গেলে কিশোরীর মা ও বাবাকে মারধর করে জখম করে টিপুর পরিবারের লোকজন।

আরও খবর