অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গণবিরোধী তফশিল বাতিলসহ সরকারের পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি


গণবিরোধী তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে  মৌলভীবাজার জেলা যুবদল বিক্ষোভ মিছিল করেছে।

রোববার বিকেলে শহরের কুসুমবাগ পয়েন্ট  এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে যুগিডর এলাকায় গিয়ে শেষ হয় । 


বিক্ষোভ মিছিলে অংশ নেন মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ জেলা যুবদলের প্রচার সম্পাদক রাফু আহমদ সদর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াজেদ আখন্দ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,  আখাইলকুরা ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইদ আহমদ,সদস্য সচিব,  আব্দুল জলিল,কামালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মহসিন আহমদ সদস্য সচিব জুনেদ আহমদ পৌরসভা ৪নং ওয়ার্ড আহবায়ক বিশাল আহমদ,পৌর যুবদলের অন্যতম যুবনেতা রিপন আহমদ,সৈয়দ আমিরুল ইসলাম (পাপ্পু), মোস্তফাপুর ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক ফুল মিয়া, যুগ্ম আহবায়ক কাসেম আহমেদ,আব্দুল হামিদ রনি, ইমরান আহমেদ, মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে তফসিল বাতিল,সরকারের পদত্যাগের একদফা দাবীসহ গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর উপর ফরমায়েশি রায়ের প্রতিবাদে নানান স্লোগান দেয়। 

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তারা আরও  বলেন, চিল যেমন মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়, সে রকম এখন টপাটপ বিএনপির নেতা-কর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিচার করছে রাত–দিন মিলে। কারও নামে দুই বছর, কারও নামে আড়াই বছর, কারও নামে তিন বছর সাজার রায় দিয়ে দিচ্ছে। মামলা চালুই হয়নি, সাজা নির্ধারিত। আ. লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এ অবৈধ ফ্যাসিষ্ট সরকারের শেষ রক্ষা হবে না। গণ আন্দোলনের মুখে অবৈধ এ সরকারের পতন ঘটানো হবে।

আরও খবর