বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়া-৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি , নির্ঘুম নেতাকর্মিরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে কে হচ্ছেন আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার মাঝি। ইতিমধ্যে অত্র আসনের তৃণমুল নেতাকর্মিরা তাদের পছন্দের সেই নেতা দলীয় মনোনয়ন পাচ্ছেন কিনা এ চিন্তায় তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন।  

আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ নির্বাচনী এলাকা। এই আসনটিতে আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত হলেও মহাজোটগত কারনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের কোন প্রার্থী না দিয়ে জাতীয় পাটি থেকে এমপি মনোনয়ন দেয়া হয়। ফলে দীর্ঘ দিন যাবত এই আসনের আওয়ামীলীগের নেতাকর্মিরা দলীয় এমপি থেকে বঞ্চিত রয়েছেন। এরই মধ্যে সংগঠনকে আরো মজবুত করার জন্য দলীয় কর্মসুচী পালন ও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরতে  আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়রম্যান সিরাজুল ইসলাম খান রাজু তৃণমুল নেতাকর্মিদের সাথে সমন্বয় ও ঐক্যবদ্ধ করে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে চষে বেড়ান। দলীয় কর্মসুচী পালনে তিনি শারীরিক ও আর্থিক সহযোগীতা দিয়ে নেতাকর্মিদের চাঙ্গা রেখেছেন দীর্ঘ দিন থেকে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ নির্বাচনী এলাকায় সিরাজুল ইসলাম খান রজু সহ ৮জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অপর ব্যক্তিরা হলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. আব্দুল মতিন পিপি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান তবি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অজয় কুমার সরকার, বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস স্বাধিন ফিরোজ, যুব মহিলালীগের সদস্য মাহবুবা নাসরিন রুপা, দুপচাঁচিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সেলিম ও ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা। দীর্ঘ দিন পর এবার এই আসনে আওয়ামীলীগের দলীয় এমপি প্রার্থী পাচ্ছেন, এমন সুবাতাস পেয়ে তৃণমুল নেতাকর্মিরা মহা আনন্দে রয়েছেন।

আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম জানান, যারা শুধু নির্বাচন এলেই দলীয় মনোনয়ন চান এমন প্রার্থীকে মনোনয়ন না দিয়ে এই আসনে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মি ও জনগনের সুখ-দু:খে পাশে থেকে সংগঠনটিকে শক্তিশালী করেছেন, এমনই কর্মিবান্ধব নেতাকে দলীয় মনোনয়ন দেয়া হলে এই আসনটিতে নৌকার বিজয় সুনিশ্চিত। তাই দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি কে হচ্ছেন, এ নিয়ে আমরা রয়েছি মহা টেনশনে। গত কয়েক দিনে আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি। জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই আসনে সঠিক ব্যক্তিকেই আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার মাঝি করবেন। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩২ মিনিট আগে