অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল চা বাগানের বাংলোতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের এর বাংলোতে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাকাতির এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কুমিল্লা জেলার কোতায়ালী থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় অভিযান পরিচালনা করে- সবুজ মিয়া (৪৭), বশির আহমদ (৩৫),  সফিক উদ্দিন (৪০) ও মিঠুন দাস (২৫) নামে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতদের কাছ থেকে বাগানের বাংলো থেকে লুট হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজারে পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার।

এসময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ডাকাতির সংবাদ পাওয়া মাত্রই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর  নেতৃত্বে থানা পুলিশ মাঠে কাজ শুরু করে। ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতার এবং লুষ্ঠিত মালামাল উদ্ধারে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এবং  থানার একটি চৌকস দল অভিযান শুরু করে। 

গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় কুমিল্লা জেলার কোতয়ালী থানার অন্তর্গত ২নং দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জনৈক হাজী মোস্তফার মালিকানাধীন বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানান পুলিশ সুপার মনজুর রহমান। পুলিশ সুপার লিখিত বক্তব্যে আরও জানান গ্রেফতারকৃত আসামীরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া ৪জন ডাকাত ছাড়া আরও কয়েকজন ডাকাতের  তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর রাত অনুমান দেড়টা থেকে ৩ টা পর্যন্ত মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে প্রবেশ করেন। আব্দুল মতিন এবং তার স্ত্রী ও অন্য সদস্যদরে হাত-পা বেঁধে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে ডাকাতরা। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।


আরও খবর