ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শীতের আহরণে খেজুর রস আহরণে ব্যস্ত নওগাঁর গাছিরা

খেজুর রস

শীতের আগমনে খেজুর রস আহরণে ব্যস্ত নওগাঁর গাছিরা


নওগাঁ প্রতিনিধি :

প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। আর এই শীতের আগমনে খেজুর গাছ থেকে সুমিষ্ট ও মূল্যবান রস আহরণে ব্যস্ত হয়ে পড়েছে নওগাঁর গাছিরা। খেজুর গাছকে বলা হয় মধুবৃক্ষ। আর সারা বছর ফেলে রাখা এই মধুবৃক্ষের যত্ন বেড়ে যায় শীতকাল আসলেই। বছরের এই সময়টাতে শুরু হয় গাছিদের মহাব্যস্ততা। আর পুরো শীতকাল জুড়েই তাদের এই ব্যস্ততা লক্ষ্য করা যায়। শীতকালে জেলার প্রায় প্রতিটি ঘরেই চলে খেজুর রস দিয়ে হরেক রকম পিঠা তৈরির উৎসব। তাইতো শীত শুরু হতে না হতেই অত্যন্ত যত্নের সাথে রস সংগ্রহ করতে যেনো বিন্দু মাত্র দেরি নেই গাছিদের। শীত যত বাড়বে রসের মিষ্টি এবং স্বাদ ও তত বাড়বে। বছরের শুরুতেই রসের চাহিদা বেশি থাকায় দামও পাওয়া যায় ভালো। এসময় খেজুর রসের তৈরি পাটালি গুড় ২১০ টাকা দরে বিক্রি করা হয়। বর্তমান জেলায় খেজুর গাছের পরিমাণ কমে যাওয়ায় আগের তুলনায় এখন পর্যাপ্ত রস সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে বলেও জানান জেলার বাসিন্দারা। 


সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গিয়েছে, শীতের তীব্রতা দেখা না দিলেও এরই মধ্য অনেক গাছি খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। গ্রামের আকা বাকা রাস্তার দুই পাশের, ডোবা ও পুকের পাড়ে সারি সারি অপরিচ্ছন্ন খেজুর গাছের ডাল কেটে পরিষ্কার করার কাজ অনেক আগেই শেষ করে এরই মধ্য অনেকেই শুরু করেছে রস সংগ্রহের কাজ। সন্ধায় খেজুর গাছে লাগানো হয় মাটির কলস। সারা রাত ওই কলসে রস জমে। ভোরের আলো বের হওয়ার সাথে সাথে গাছিরা রস ভর্তি মাটির কলসটি নামিয়ে এনে এক জায়গায় জড়ো করে। এর পর সেই রস গুলো ছেকে টিনের কড়াই এ জাল দিয়ে তৈরি করা হয় পাটালি ও লালি গুড়। শীতকালে জেলার গ্রামঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই কাচা রস জ্বাল করে পাটালি ও লালি গুড় তৈরির এমন দৃশ্য চোখে পড়বে।


নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকায় গাছি আজিজ জানান, আমি এই এলাকায় প্রায় ২৫০ টি গাছ লাগিয়েছি। বিভিন্ন গাছ থেকে কম বেশি ৩ থেকে ৫ কেজি করে রস পাওয়া যায়। আমরা খেজুরের রস ৩০ টাকা কেজি দরে বিক্রয় করছি আর গুড় বিক্রয় করছি ২১০ থেকে ২৫০ টাকা কেজি ‌। প্রায় ৪ কেজি রস জ্বাল দিয়ে আমরা ১ কেজি গুড় তৈরি করে থাকি। আমাদের বাসা নাটোর জেলায় আমরা প্রতিবছর এই এলাকায় শীত মৌসুমে আসি খেজুর রস ও গুড়ের ব্যবসার উদ্দেশ্যে। আমার ভাই রাজদুল উপজেলার রেন্টিতলা এলাকায় প্রায় ৩০০ টি খেজুর গাছ লাগিয়ে খেজুর রস সংগ্রহ করছে। তবে শীতের সঙ্গে রস ঝরার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শীত যত বেশি পড়বে তত বেশি রস ঝরবে। রসের স্বাদও ততই সুমিষ্ট হবে। আশা করছি এবছর রস বিক্রি করে ভালো লাভবান হবো।


রানীনগর উপজেলার আমজাদ নামের আরেক গাছি জানান, শীতের এই মৌসুমে রস আর গুড় বিক্রি করে সংসার চালায়। আমি প্রতিদিন সকালে কাঁচা রস জ্বাল করে লালি তৈরি করি বছর শুরুর এই সময় চাহিদা অনেক সে অনুযায়ী আমদানি কম। তাই আমি বাজারে নিয়ে যাওয়ার আগেই আমার বাড়ি থেকে মানুষ রস কিনে নিয়ে যায়। কিন্তু দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে তাই ক্রেতার চাহিদা অনুযায়ি রস ও গুড় প্রস্তুত করতে পারছি না তাই আগের থেকে তুলনামূলক দামও অনেক বেশি হয়েছে। খেজুর গাছ এবং খেজুর রস গ্রাম বাংলার ঐতিহ্য। তাই এই ঐতিহ্য কে ধরে রাখতে আমাদের খেজুর গাছ রোপণের দিকে নজর দিতে হবে। আগামী প্রজন্মের যেন এই ঐতিহ্যবাহি খাবারের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারে।


নুরনবি প্রতিনিধি। 

২৩-১১-২৩

আরও খবর