বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে স্ত্রীর উপর অভিমান করে দুই জনের আত্মহত্যা

ছবি প্রতীক।

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের কারনে স্ত্রীর উপর অভিমান করে নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু (২৪) ও ব্যাটারী চালিত অটোবাইক চালক খলিলুর রহমান (৪০) নামের দুই জন আত্মহত্যা করেছে। গত বুধবার (২২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার সান্তাহার রথবাড়ি এলাকায় জনৈক ফেরদৌস আলীর ভাড়া বাসায় নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু গলায় দড়ির ফাঁস দিয়ে ও গত মঙ্গলবার (২১নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কাঞ্চনপুর গ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে খলিলুর রহমান আত্মহত্যা করেন। নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু সান্তাহার কাশিমালা প্রসাদখালী গ্রামের অনুকূল চন্দ্র হালদার ছেলে ও চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে সাইফ ওরফে বিষ্ণু হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করে সান্তাহার রথবাড়ি মিশন স্কুলের পাশে জনৈক ফেরদৌস আলীর ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। এরপর থেকে প্রায় তার স্ত্রী তৃষার সাথে বনিবনা না হওয়ায় কলহ লেগেই থাকতো। গত বুধবার রাতে তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারনে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এতে অভিমানে রাত ১০টায় তার শয়ন ঘরে ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। অপরদিকে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামে পারিবারিক কলহের কারনে স্ত্রীর সাথে অভিমান করে শয়ন ঘরে গ্যাস ট্যাবলেট সেবন করে খলিলুর রহমান আত্মহত্যা করেন। এদের মধ্যে নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণুর লাশ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩২ মিনিট আগে