কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

শ্যামনগরে জৈব কৃষিতে উদ্বুদ্ধ করণে যুব ও পরিবেশ বিষয়ক ডায়ালগ

শ্যামনগরে জৈব কৃষিতে উদ্বুদ্ধ করণে যুব ও পরিবেশ বিষয়ক ডায়ালগ
রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি  ঃ নিজেদের পরিবেশ নিজেরাই ক্ষতি করছি। নিয়ম না মেনে কৃষি জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি।  মাটি ও পানির গুণাগুণ রক্ষা করতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিয়ম না মেনে ফসলের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যেয়ে বিশেষ করে কৃষকরা ক্যান্সারের মত মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ সব কথা গুলো বলছিলেন বক্তারা বুধবার (২২ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশ আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী যুব ও পরিবেশ বিষয়ক ডায়ালগ অনুষ্ঠানে । তারা আরও বলেন অত্যাধিক মাত্রায় ফসলের ক্ষেতে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে খাদ্য দ্রব্যের স্বাদ নষ্ট হচ্ছে, গর্ভবতী মায়েরা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে, সাধারণ মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।

বক্তারা রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব কৃষি চর্চার আহব্বান জানান। এছাড়া কৃষিতে যুবদের ভূমিকা রাখার জন্য এগিয়ে আসার কথা বলেন। একই সাথে সরকারি বেসরকারী উদ্যোগ গ্রহণের কথা বলেন।

ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। রিইবের পরিচালক সুরাইয়া বেগমের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাতড়াখোলা আরশাদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার মোঃ সেলিম, অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহা, সাংবাদিক রনজিৎ বর্মন, ইউপি সদস্য রেনুকা রানী, যুবনেতা বিপ্লব ঘোষ , কৃষক সিরাজুল ইসলাম,রিইবের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে যুব ও পরিবেশ বিষয়ক ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও আক্তার হোসেন।



Tag
আরও খবর