যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ইবিতে খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারি হয়েছে


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে অন্তত চার দফায় মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ৭ জন শিক্ষার্থী। 


আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এসময় ফুটবল মাঠের পাশে একদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। দুইপক্ষের বলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এসময় এলোপাতাড়ি লাঠির আঘাতে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়। 


আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ  মোতায়েন করা হয়েছে।


পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।


গুরুতর আহত মার্কেটিং বিভাগের তুর্য খান। আহতরা হলেন- সাফি, সিয়াম, ইসলামের ইতিহাস বিভাগের জিয়ন সরকার, কবির হোসাইন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের বিজন রয়, ফাইন্যান্স এন্ড ব্যাংকিংয়ের জাকির হোসেন। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, 'আমরা বিষয়টি জানতে পেরে  পুলিশ পাঠিয়েছি। আবাসিক হলগুলোর এলাকায় অতিরিক্ত পুল মোতায়েন করা হয়েছে।


এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, 'মারামারি ঘটনার পর প্রক্টরের ফোন পেয়ে মেডিকেলে গিয়েছিলাম। কিছু শিক্ষার্থী আহত হয়েছে। আবাসিক হল এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।'


বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. খুরশিদা জাহান বলেন, মেডিকেলে পাঁচজন এসেছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। অন্য বিজন রয়কে পরে কুষ্টিয়া পাঠানো হয়েছে।

Tag
আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২৩ ঘন্টা ৩১ মিনিট আগে