ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বড়লেখায় পৌর কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে অভিনব কায়দায় প্রতারণা

গলার আওয়াজ নকল করে হচ্ছে প্রতারণা যাকে বলা হয় ভয়েস ক্লোনিং। সম্প্রতি এমনই এক জালিয়াতির খপ্পরে পড়েছেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী। তার নাম ভাঙ্গিয়ে অভিনব কায়দায় প্রতারণা অভিযোগ পাওয়া গেছে। ভয়েস ক্লোনিংয়ের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তার ঘনিষ্ঠ জনরা।

বারবার নির্বাচিত ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা জেহিন সিদ্দিকীর নাম ব্যবহার করে ও হুবুহু ভয়েস ক্লোনিং করে অর্থ আদায়ে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। 

সপ্তাহখানেক পুর্বে পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকীর নাম ও ভয়েস নকল করে মোবাইল ফোনে বিশেষ অসুবিধার কথা জানিয়ে প্রতারক চক্রটি তার ঘনিষ্ঠ জনদের কাছ থেকে অভিনব কায়দায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। 

সংঘবদ্ধ চক্রটি প্রতারণার টোপ হিসেবে ব্যবসায়ী ও ঘনিষ্ঠ জনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ পেতেছিল। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। 

এ ব্যপারে পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী মুঠোফোনে বলেন, প্রতারক চক্রটি আমার নাম পরিচয় দিয়ে ও ভয়েস নকল করে বিভিন্ন অসুবিধার কথা বলে ঘনিষ্ঠ জনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। শুক্রবারে ভুক্তভোগী দু'জনের আমার সাথে দেখা হলে পুরো বিষয়টি আমি জানতে পারি। পরে প্রতারিতদের মোবাইল নাম্বার দ্বারা বড়লেখায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আইনী প্রক্রিয়ার কারণে প্রতারক চক্রের মোবাইল নাম্বারটি এখন প্রকাশ করা যাচ্ছে না। তবে চক্রটিকে গ্রেপ্তারের ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসময় তিনি আরোও বলেন, আমার ব্যবহৃত মোবাইল নাম্বার ব্যাতিত কারো সাথে অন্য কোনো নাম্বার থেকে যোগাযোগ করলে নাম্বারটি চিহ্নিত করে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরও খবর