শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ভাড়ার কথা বলে চালক মুরাদ হোসেনকে (১৫) হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ঘাতক আবুল কালাম আজাদ ওরফে আবুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যার ঘটনা স্বীকার করে আবু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


এর আগে ১৮ নভেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার দুর্গম পাহাড়ি এলাকা থেকে আবুকে সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ১৯ নভেম্বর কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। অটোরিকশা ছিনতাই করতেই গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধে মুরাদকে হত্যা করে আবু। 


গ্রেপ্তার আবু সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা। 


পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, নিহত মুরাদ দক্ষিণ আন্ধার মানিক গ্রামের মনু মিয়া বাড়ির আজাদ হোসেনের ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। তবে প্রায়ই তার বাবার অটোরিকশা নিয়ে বের হতো। ৭ নভেম্বর সন্ধ্যায় মুরাদ তার বাবার অটোরিকশাটি নিয়ে বের হয়। এরপর সে আর ঘরে ফেরেনি। পরিবারসহ স্বজনরা সম্ভাব্য স্থানে খুঁজলেও কোথাও তার সন্ধান পায়নি। পরদিন দুপুরে মুরাদের সন্ধানসহ প্রতিবেশি সজিব ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে তার মা মরিয়ম বেগম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে। ঘটনার ৪ দিন পর ১১ নভেম্বর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতে মুরাদের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্বজনরা গিয়ে তার লাশ শনাক্ত করে। তবে মুরাদের লাশ পাওয়া গেলেও অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনার নিহতের মা মরিয়ম বেগম বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। 


লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, অটোরিকশা চালক মুরাদ হত্যার ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করা হয়েছে। আদালতে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধারে সক্ষম হয়েছে পুলিশ। আসামি জানিয়েছে তিনি একাই হত্যার ঘটনাটি ঘটিয়েছে। তবে আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। অন্য কেউ এর সঙ্গে জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আরও খবর