জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সান্তাহারে ট্রেনের যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় একজন গ্রেফতার

গ্রেফতারকৃত আতোয়ার রহমান।

আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় আতোয়ার রহমান (৪৫) নামের এক চোরকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত রোববার (২০ নভেম্বর) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আতোয়ার রহমান আদমদীঘির সান্তাহার পৌরসভার পোওতা গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানাযায়, গত রোববার রাত ১০ টায় চিলাহাটী থেকে ঢাকাগামী নীলসাগর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন সান্তাহার ৩নং প্লাটফরমে থামার পর ওই ট্রেনর প্রথম শ্রেনীতে ব্যবহৃত ২টি কটহুক চুরি করে পালানোর সময় নিরাপত্তা বাহিনী স্টেশনের বটতলা নামক স্থানে আতোয়ার রহমানকে আটক করে। এরপর তার হেফাজত থেকে উল্লেখিত চুরি করা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার হাবিলদার নাহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

Tag
আরও খবর