নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কোন যাত্রী হতাহতের খবর পাওয়া যাইনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমু নূর তাজ পরিবহন নামের এই বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।

বাসটির পেছন পেছন চারজন হেলমেট পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসে। চলন্ত অবস্থায় তারা বাসটির দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। 

এতে আগুন ধরে গেলে বাসটি থামিয়ে দেন চালক। তখন দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা।

এই পেট্রোল বোমায় বাসটি পুড়ে যায়। আগুনের জন্য মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান। 

এরপর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল থেকে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। 

দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’


Tag
আরও খবর