শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

এবার সংসদ নির্বাচনেও প্রার্থী হবেন হিরো আলম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-11-2023 07:43:11 am

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তথ্যটি নিশ্চিত করেছেন তিনি। শিগগিরই কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এই কনটেন্ট ক্রিয়েটর।


চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এরপর ঢাকা-১৭ আসনেও প্রার্থী হন তিনি। তবে এবার বগুড়ার উল্লেখিত দুই আসনের একটি থেকে নির্বাচনের লড়বেন।


হিরো আলম বলেন, ‘কোনো একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রার্থী হব। বগুড়া-৪ বা বগুড়া-৫ থেকে দাঁড়াব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এলাকার মানুষ আমাকে চায়। তাদের কথা ভেবেই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’


কোন দলের তরফে প্রার্থী হচ্ছেন—জানতে চাইলেন তিনি বলেন, ‘এখনই এটা বলতে চাইছি না। কয়েকটি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আলোচনা চলছে। এখনও দল চূড়ান্ত হয়নি। পরে জানতে পারবেন।’


বিগত নির্বাচনগুলোতে ভোটের দিন এবং প্রচারের সময় আক্রমণের শিকার হয়েছেন হিরো আলম। এবারও সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তিনি। সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। পেয়েছেন আশ্বাস।


হিরো আলম বলেন, ‘আমি ডিবিপ্রধান হারুন স্যারের সঙ্গে কয়েকদিন আগে দেখা করেছি। তিনি আমাকে সব ধরনের নিরাপত্তা দেবেন বলে আশ্বস্ত করেছেন। আমার দিকে বিশেষ নজর রাখতে বগুড়ার ডিসি-এসপিকে বলে দেবেন।’


এদিকে নিজের নির্বাচনি প্রতীক নিয়ে গান লিখেছেন হিরো আলম। তবে সেটি নিজে গাইবেন না। অন্য একজন শিল্পীকে দিয়ে গাওয়াবেন।


আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার -সিইসি কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আরও খবর