অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

রাজশাহী মহানগরীতে একটি নির্দিষ্ট স্হানে স্হায়ী ফল মার্কেটের দাবি জানিয়েছেন রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থা। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় নগীর শিরোইল দোশড় মন্ডল মোড়ে অবস্থিত এক কমিউনিটি সেন্টারে আয়োজিত বাৎসরিক সভায় এমন দাবির উত্থাপন করে সংস্থাটির সদস্যরা। সভায় রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থানের সভাপতি ইলিয়াছ ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন হোসেন কালু। এ সময় সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা মো. গোলাম কিবরিয়া নান্নু, উপদেষ্টা মো. মাসুদ রানা ও উপদেষ্টা আজিবর রহমান। সভায় উপস্থিত ছিলেন- সংগঠনটির কোষাধ্যক্ষ মো. সুমন, মো. আলী আকবর সহ প্রমুখ। সভায় বক্তারা জানান, রাজশাহী হচ্ছে সবুজ, সুন্দর ও সাজানো গোছানো পরিষ্কার নগরী। এই নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আর তাই, আমাদের ফল ব্যবসার কারণে এই নগীরর পরিবেশের যেনো কোনো ক্ষতি না হয় সেদিক দিয়ে আমরা সজাগ। তবে আফসোস এই যে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ অন্যান্য বিভাগীয় শহরে একটি নির্দিষ্ট স্থানে ফল ব্যবসায়ীদের নিজস্ব মার্কেট আছে। নেই শুধু রাজশাহীতেই । বক্তারা আর জানান, ২০২০ সালের নভেম্বরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আমাদের জন্য স্হায়ী একটি মার্কেট করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোনো কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। আমাদের প্রাণের দাবি- অতিসত্বর রাজশাহীতে ফল ব্যবসায়ীদের জন্য একটি স্হান নির্ধারণ করে ফল মার্কেট স্হাপন করার, যাতে আমরা ব্যবসা-বাণিজ্য করে ডালভাত খেয়ে পরিবার নিয়ে বাঁচতে পারি।

Tag
আরও খবর