সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

শ্রীমঙ্গলে শনিবারের তাপমাত্রা সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

১০৮.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড় 'মিধিলির' প্রভাবে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড় 'মিধিলির' প্রভাবে দিনভর বৃষ্টিপাতে  উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে পাকা রোপা আমন ধান, রবি বীজতলা ও শীতকালীন নানা ধরণের সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা ছাড়া প্রভাব পড়েছে হাওর এবং চা জনগোষ্ঠী এলাকার মানুষের জনজীবনে।

শনিবার (১৮ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া, শংকরসেনা, কালাপুর ইউনিয়নের বরুণা, সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা এলাকায় সরজমিন ঘুরে দেখা যায় গত শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টিপাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শীতকালীন শাকসবজি ও বীজতলায়। বৃষ্টির পানি এবং বাতাসে নষ্ট হয়েছে মাঠের পাকা আমন ধান ও মৌসুমি শাক-সবজি।

এবিষয়ে সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামের কৃষক ফজর মিয়া (৪৮) বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছিল। আজ রোববার থেকে ধান কাটা শুরু করার কথা ছিল। কিন্তু হঠাৎ দিনভর বৃষ্টি ও বাতাসে আমন ধান শুয়ে পড়েছে, ঝরে পড়েছে ধান। এতে প্রচুর ক্ষতি হয়ে গেলো। ফসল ঘরে তোলা নিয়ে বড় দুশ্চিন্তায় আছি।

আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের কৃষক কামাল হোসেন জানান, আমি ৪ একর জমিতে আমন ধান চাষ ও ৫ একর জমিতে শীতকালীন সবজি চাষ করেছিলাম। কিন্তু দিনব্যাপী বৃষ্টির পানি ক্ষেতে জমে আমার আমন ধানের ব্যাপক ক্ষতি হলে। প্রচুর ধান ঝরে পড়ে গেলো। বিশেষ করে শীতকালীন সবজি আলু ক্ষেত, লাল শাক, লাই শাক, ফুলকপি, বাঁধাকপি, শিম, ধনেপাতা ও টমেটোর ক্ষয়ক্ষতি হয়েছে খুব বেশি। 

শ্রীমঙ্গল উপজেলার অশিদ্রোন ইউনিয়নের খোশবাস গ্রামের কৃৃষক মোঃ শাকির আহম্মেদ জানান, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সোনালী আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকদিন পর আমি আমন ধান কাটার প্রস্তুতি নিয়েছিলাম। এবার রোপা আমনের বাম্পার ফলনও হয়েছিল। আশা করেছিলাম বিগত বছরের তুলনায় দ্বিগুণ ফসল ঘরে তুলতে পারবো। কিন্তু বৃহস্পতিবার ভোররাত থেকে যে বৃষ্টি ও বাতাস শুরু হয়েছিল শুক্রবার সারাদিনই বৃষ্টি ঝরছে। প্রবল বাতাসে পাকা ধান নুয়ে পড়ছে এবং ঝরে পড়েছে অনেক ধান। এছাড়া পাকা ধান ক্ষেতে পানি জমে গেছে। এখন ধান কাটা যেমন কষ্টেের তেমনি ধান কাটা শ্রমিকদের দিতে হবে তিন গুণ মজুরি। প্রচুর ধান নষ্ট হয়ে যাওয়ায় কাঙ্খিত ফসল ঘরে তোলা নিয়ে আমি খুব চিন্তিত। 

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় 'মিধিলির' প্রভাবে শ্রীমঙ্গলে আমন ধান মাটিতে নুয়ে পড়েছে ঠিক, তবে খুব একটা ক্ষতি হয়নি। কারণ অধিকাংশ এলাকায় ধানে পেকে চাল হয়ে গেছে। আবার অনেক এলাকার কৃষকেরা ধান কেটেও ফসল ঘরে তুলেছেন। তবে বৃষ্টির কারণে রবি সবজির বীজ তলার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলু চাষি ও শীতকালীন সবজির।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাশ মুঠোফোনে বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় ১০৮.০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতি ছিল মাঝেমধ্যে ২ ন্যাটিকেল, মাঝেমধ্যে ৬ ন্যাটিকেল, সর্বোচ্চ ৮ নটিক্যাল মাইল।

এছাড়া আজ শনিবার বিকেলে শ্রীমঙ্গলে তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস 

আজ শ্রীমঙ্গলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাশ।


আরও খবর