নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতঃ সভাপতি আফাজ্জল, সহ-সভাপতি ও সম্পাদক পদে ড্র

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলে বেলা ১ টা পর্যন্ত। নির্বাচনে বাগমারা প্রেসক্লাবের সকল সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাগমারা প্রেসক্লাবের কার্যকারী কমিটির ৭টি পদের মধ্যে ৩টি পদে অনুষ্ঠিত হয় নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হলেও সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের উভয় পদে ড্র হয়েছে।

নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি আফাজ্জল হোসেন। অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন সোনালী সংবাদের তাহেরপুর প্রতিনিধি এস.এম. সামসুজ্জোহা মামুন, সময়ের আলোর বাগমারা প্রতিনিধি ইউসুফ আলী সরকার এবং ইনকিলাবের বাগমারা প্রতিনিধি আলতাফ হোসেন।

সেই সাথে সহ-সভাপতি পদে সমান ভোট পেয়েছেন আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি নুর-কুতুবুল আলম ও প্রতিদিনের চিত্র-এর রাজশাহী প্রতিনিধি নাজিম হাসান। সহ-সভাপতি পদে সমান ভোট পাওয়ায় প্রথম বছরে দায়িত্ব পালন করবেন নুর কুতুবুল আলম। পরের এক বছর নাজিম হাসান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদেও সমান ভোট পড়েছে। সমান ভোট পাওয়ায় প্রথম বছর দায়িত্ব পালন করবেন প্রতিদিনের সংবাদের বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দীন। পরের এক বছর সোনারদেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ।

এছাড়াও ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিন এবং কপিরাইট পদে ইত্তেফাক ও সানশাইনের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।

এদিকে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীত, দৈনিক সানশাইনের সম্পাদক ইউনুস আলী প্রমুখ।

Tag
আরও খবর