স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

জয়পুরহাটে ট্রাকে আগুন দেওয়ার ২৪ঘন্টার মধ্যে একজন গ্রেপ্তার

জয়পুরহাটের সদর উপজেলায় পুরানাপৈল রেলগেটের সামনে পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এঘটনায় জয়পুরহাট থানায় মামলা দায়েরের  পরই রায়হান মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব -৫ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার  সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদরের হিচমী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান মণ্ডল সদরের হিচমী এলাকার মৃত আলাল মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈলে পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পুরানাপৈল সড়কে এ ঘটনা ঘটে। পরে জয়পুরহাট সদর থানায়ে একটি মামলা হয়েছে।

জানা গেছে, পঞ্চগড় থেকে পাথরবোঝাই ট্রাক নওগাঁ যাচ্ছিল। জেলার পুরানাপৈল রেললাইনের ক্রসিংয়ে পড়লে ট্রাকের গতি কমায় চালক। এ সময় ১২ থেকে ১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন,  ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার ২৪ঘন্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান মন্ডল নামে একজনকে জেলার সদরের হিচমী বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে  সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামসহ অন্য সদস্যরা।

Tag
আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৭ ঘন্টা ৫০ মিনিট আগে