অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঘূর্ণিঝড় মিধিলি: লক্ষ্মীপুরে জেলায় ৬ নম্বর সংকেত, জেলা প্রশাসনের প্রস্তুতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি ধেঁয়ে আসছে উপকূলীয় অঞ্চলে। এতে লক্ষ্মীপুর জেলাকে ৬নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবতী ক্ষতি হতে  রক্ষা পেতে মেঘনা নদীর উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ২৮৫ স্থায়ী ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় চলাকালীন চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম ও হটলাইন নাম্বার চালু করা হয়েছে।এছাড়াও লক্ষ্মীপুর থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ২৮৯টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ১৮৯টি স্থায়ী ও ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ কেন্দ্রগুলো ১০ লাখ ৫ হাজার ২৫০ জনের ধারণ ক্ষমতা রয়েছে। ত্রাণের জন্য ২২ লাখ ৯৭ হাজার টাকা, ৪৫০ মেট্টিক টন চাল মজুদ আছে।  প্রয়োজনে বরাদ্ধকৃত চালও বিতরণ করা যাবে। স্বপ্নযাত্রার ১৭ টি অ্যাম্বুলেন্সসহ সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ে হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও খবর