হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরের মাদক ব্যবসায়ী বিল্পব এবার অস্ত্র মামলায় কারাগারে

জামালপুরের ইসলামপুর উপজেলার দাগী মাদক ব্যবসায়ী মোতালেব ইসলাম ওরফে বিপ্লব (৪৩)-কে এবার অস্ত্র মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ইসলামপুর থানায় পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় বিপ্লবকে জামালপুর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিপ্লব উপজেলার পূর্ব গামারিয়া দালালবাড়ী এলাকার মোজাম্মেল হক ওরফে ঠাণ্ডার ছেলে।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপন খবরের ভিত্তিতেই সলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল আলিম, এসআই আক্রাম হোসেন, এসআই তারেক আহমেদ, এসআই আব্দুল্লাহ আল রাব্বী, এসআই মাসউদুর রহমান এবং এএসআই মোজাহারুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ দল মাদক উদ্ধার করতে বিপ্লবের বসতবাড়িতে অভিযান চালায়।


এ সময় নিজ বসত ঘর থেকে একটি ৩ ফুট লম্বা ধারালো তরবারী উদ্ধারসহ মাদক ব্যবসায়ী বিপ্লবকে আটক করে পুলিশ। এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বাদী হয়ে রাতেই অবৈধভাবে দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে বিপ্লবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, 'বিপ্লব একজন দাগী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঢাকার ডিএমপির পৃথক তিনটি থানায় মাদক মামলা রয়েছে। আদালতে আদালতের হাজির করলে বিপ্লবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


আরও খবর