যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বেগমগঞ্জে পুতুল নিয়ে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বেগমগঞ্জে পুতুল নিয়ে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু



বেগমগঞ্জে পুতুল নিয়ে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত নুসরাত জাহান নুবা (৩) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের তুলা বাড়ির আবুধাবি প্রবাসী নুরুল ইসলাম রিয়াদের মেয়ে।


গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে উপজেলার অনন্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কামদেবপুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।


একলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল জানায়, কিছু দিন আগে নুবা তার মায়ের সাথে একই ইউনিয়নের কামদেবপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুরের দিকে সে নানার বাড়িতে খাটে বসে পুতুল নিয়ে খেলতে ছিল। পুতুল খাট থেকে নিচে পড়ে গেলে পুতুল নেওয়ার সময় পায়ে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। পরে তাকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুবার মৃত্যু হয়।


বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাজী মো.হাসান কিবরিয়া বলেন, এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। নিহতের পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করেনি।

আরও খবর