অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুড়িগ্রামে এনসিডি কমিউনিটি হাসপাতালে সায়েন্টিফিক সেমিনার

ছবি: সায়েন্টিফিক সেমিনারে বক্তব্য রাখছেন ডা: অজয় কুমার রায়




বিশ্ব ডায়াবেটিস দিবস  ২০২৩ উপলক্ষে কুড়িগ্রামে এনসিডি কমিউনিটি হাসপাতালে সায়েন্টিফিক  সেমিনার  অনুষ্ঠিত  হয়েছে। 


মঙ্গলবার বিকেল ৪ টায় এনসিডি কমিউনিটি হাসপাতালের  ব্যবস্থাপনায় এ সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট  ডায়াবেটলজিষ্ট ডাঃ অজয় কুমার রায়। এ-সময় তিনি বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্যানুযায়ী,বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। বিশেষজ্ঞদের আশংকা আগামী ৪ বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন,  কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, কুড়িগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম আরিফ ও ডাঃ তানভীর। 


বক্তারা মনে করেন, শৃংখলাবদ্ধ জীবন-যাপন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের  ঝুঁকি কমানো সম্ভব। 


আরও খবর