চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

হাতীবান্ধায় চল্লিশ দিনের শিশুকে হত্যার চেষ্টাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে

সংবাদ

হাতীবান্ধায়  চল্লিশ দিনের শিশুকে হত্যার চেষ্টাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুড়ে ফেলে দিয়ে চল্লিশ দিনের শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মোজাম্মেলের বিরুদ্ধে। 

এ ঘটনায় শিশুটির মা পারভীন বেগম হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত মোজাম্মেল হক ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকিবাড়ি এলাকার ২ নং ওয়ার্ডের আফজাল হোসেনের পুত্র ও সম্পর্কে শিশুটির দাদা। 

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পারভিন বেগমের স্বামী আনারুল হক কাজের সুত্রে এলাকার বাইরে থাকে। এ সুযোগে পারভিনের বসত ভিটার ৪ শতাংশ জমি দখল নিতে যায় ফুফা শ্বশুর মোজাম্মেল। দখল নিতে বাধা দিলে বাকুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করেন পারভীন বেগমকে। এর এক পর্যায়ে পারভীনের কোলে থাকা চল্লিশ দিনের শিশুপুত্রকে হত্যার উদ্দেশ্যে ছুড়ে ফেলে দেয় মোজাম্মেল। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় শিশু ও পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: আনোয়ারুল ইসলাম বলেন, ছুড়ে ফেলে দেয়ার কারণে শিশুটির অন্ডকোষে আঘাত পেয়ে ফুলে গেছে। আর শিশুটির মা পারভীন বেগম পায়ুপথে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশু ডাক্তারকে এবং তার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

তবে অভিযুক্ত মোজাম্মেল হক দাবী করে বলেন, পারভীনের সাথে আমার স্ত্রী জোহরার সাথে ধস্তাধস্তি হয়েছে আর শিশুটিকে আমরা কেউ আঘাত করি নাই। 

 হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

Tag
আরও খবর