বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে নৈশ্য কোচের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চাচাতো দুই ভাই নিহত

নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বগুড়ার আদমদীঘিতে নৈশ্য কোচের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চাচাতো দুই ভাই নিহত হয়েছে। এসময় আরো একজন গুরতর আহত হয়। নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের হোসেন আলীর ছেলে বগুড়া পলিটেকনিক্যাল কলেজ ছাত্র শাকিল হোসেন (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নওগাঁ ডিগ্রী কলেজ ছাত্র সজিব হোসেন (২১)। আহত অপর যুবকের নাম ঠিকানা পাওয়া যায়নি। গত সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদুরে সাহারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে আসেন। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাযায়, গত সোমবার দিবাগত রাতে কলেজ ছাত্র শাকিল হোসেন, সজিব ও অপর অজ্ঞাত ওই যুবক মিলে একটি মোটরসাইকেল যোগে তাদের নিজ বাড়ি আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার সিমান্তবর্তি সাহারপুকুর বাজারের পাশে পৌঁছিলে ঢাকাগামী একটি নৈশ্যকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং আরেহী তিন যুবক মারাত্বকভাবে আহত হয়। আহতদের মধ্যে শাকিল হোসেন ও সজিব হোসেনকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। অপর অজ্ঞাত আহত যুবকে নওগাঁ হাসপাতালে নেয়া হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, রাতেই আদমদীঘি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। আজ মঙ্গলবার সকালে নিহতের পরিবারের নিকট দুই কলেজ ছাত্রের লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩২ মিনিট আগে