চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

চলে গেলেন না ফেরার দেশে বীরমুক্তিযোদ্ধা শাহজাহান চিশতি,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ,বিভিন্ন মহলের শোক।

লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহজাহান চিশতির  প্রয়ান,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ,বিভিন্ন মহলের শোক। লাখাই  উপজেলার কৃতি সন্তান,বীরমুক্তিযোদ্ধা,শহীদ পরিবারের সন্তান, প্রবীন সাংবাদিক,লেখক  গাজী শাহজাহান চিশতি এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। রবিবার (১২ নভেম্বর)  দিবাগত রাত সাড়ে তিন টায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগভোগে ইন্তেকাল করেন বীরমুক্তিযোদ্ধা ও সকলের প্রিয়মুখ, সাদামনের মানুষ গাজী শাহজাহান চিশতি। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্বীয়স্বজন,শুভাকাঙ্ক্ষী রেখে যান। 

সোমবার (১৩ নভেম্বর)  দুপুর ২ ঘটিকায় মরহুমের নামাজে জানাজা মুড়িয়াউক সামছুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, মুড়িয়াউক ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, লাখাই ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, সাবেক ভাইস চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা মুর্শের কামাল চৌধুরী সহ নানা শ্রেনী পেশার হাজার হাজার মুসুল্লি অংশ নেন  জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পূর্বান্হে উপজেলা প্রশাসন এর উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতির কফিনে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।এ সময় পুলিশের একটি চৌকস দল বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতির কফিনে গার্ড অব অনার প্রদান করে। 

বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি  এর প্রয়ানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠন শোক বার্তা প্রদান করেন। প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোকবার্তা দিয়েছেন লাখাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী,মুড়িয়াউক গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোহাম্মদ সেলিম,ব্যাবসায়ী তারেক ইকবাল শামসী,উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,।লাখাই প্রেসক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন,সাংগঠনিক সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর, বুল্লাবাজার ব্যকস এর পক্ষে সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ১৬ মিনিট আগে