যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগরে জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূল সুরক্ষার দাবিতে বিক্ষোভ

শ্যামনগরে জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূল সুরক্ষার দাবিতে বিক্ষোভ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যুবরা প্রস্তাবিত উপকূল দিবস উদযাপন উপলক্ষে জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূল সুরক্ষার দাবিতে  বিক্ষোভ কর্মসূচি পালন করে।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালী খোলপেটুয়া নদীর পাড়ে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম(এসএসএসটি) ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও), সাংবাদিক এবং  স্থানীয় জনগোষ্টীসমূহ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।  
এসময় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি মো: রাইসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক মো: হাফিজুর রহমান এবং এসএসএসটি যুব টিমের মো: সাইদুল ইসলাম,বারসিক’র বরষা গাইন, আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলের প্রায় ৫ কোটি মানুষ প্রতিনিয়ত বহুমুখী দুর্যোগের সঙ্গে বসবাস করেন। জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন, ঘূর্নিঝড় এবং লবনাক্ততাসহ বিভিন্ন ভয়াল দুর্যোগ নিয়ে দুর্বিসহ জীবন অতিবাহিত করেন উপকূলের মানুষ। আগে আমাদের এলাকায় অনেক বছর পর পর দুর্যোগ হতো কিন্তু এখন প্রতিমাসে দুর্যোগের কবলে পড়ি। আমরা আর দুর্যোগ চাই না, জলবায়ুর সুবিচার চাই, জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দেশ ও দেশের  মানুষ দায়ী নই, তবে আমাদের কেন বার বার ক্ষতির সম্মুখীন হতে হয়। আসন্ন জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের কাছে আমরা আমাদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে জলবায়ু তহবিল সুনিশ্চিত চাই। আমরা সুস্থভাবে বাঁচতে চাই। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর নিকট থেকে জলবায়ু নায্যতার দাবীসমূহ আমাদের সরকারের  মাধ্যমে বিশ্বের ধনী দেশগুলোর কাছে পৌছে দিতে চাই।

বিক্ষোভ কালিন সময়ে উপকূল সুরক্ষায় যুব ও স্থানীয় জনগোষ্ঠী কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে দশ দফা  দাবি সমূহ উপস্থাপন করেন- দাবী সমূহ হল
১) ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে।  ২) টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ,রক্ষণাবেক্ষণ ও পুর্ননির্মাণ করতে হবে।  ৩) উপকূলীয় এলাকার জন্য সরকারি সেবায় সুপেয় পানি নিশ্চিত করা ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।  ৪) উপকূলবাসীর জন্য স্বাস্থ্য সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের জন্য পর্যাপ্ত সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করতে হবে।  ৫) উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।  ৬) দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করতে হবে।  ৭) জাতীয় বাজেট উপকূলের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করতে হবে।  ৮) দূর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারকে জাতীয়ভাবে বিশেষ বরাদ্দ দিতে হবে।  ৯) কৃষি জমি ও চিৎড়ি চাষের জন্য আলাদা-আলাদা অর্থনৈতিক জোন তৈরি করতে হবে।  ১০) সরকারি ভাবে বৃক্ষরোপণ ও সুন্দরবন ও তার জীব বৈচিত্র্য সুরক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ছবি- শ্যামনগরে জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূল সুরক্ষার দাবিতে বিক্ষোভ।  


Tag
আরও খবর