অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বেনাপোলে ১২ স্বর্নের বার সহ ৩ পাচারকারী আটক

বেনাপোলে ১২ স্বর্নের বার সহ ৩ পাচারকারী আটক


যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২ টি স্বর্ণের বার সহ জালাল উদ্দীন (৩৭), আজমীর (২০) ও নুরুজ্জামান (৩৮) নামে ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।


শনিবার (১২ অক্টোম্বর) ভোরে সীমান্তের  বারোপোতা  কৃষ্ণপুর নামক স্থানে অভিযান চালিয়ে এ স্বর্নের চালানটি আটক করা হয়।



আটকরা হলো,জালাল উদ্দীন উপজেলা পুটখালি গ্রামের আলী কদমের ছেলে , নুরুজ্জামান ও আজমির একই গ্রামের রুহুল আমিন এবং আনার উদ্দীনের ছেলে।


২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, ১১ নভেম্বর ২০২৩ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে।


উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৭.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামক স্থানে রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। 


কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে ০১টি মোটর সাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিয়ে আটককৃত  আজমীর,  জালাল উদ্দিন ও নুরুজ্জামানকে আটক করে।পরে তাদেরকে তল্লাশী করে ০১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে।


উক্ত স্বর্ণের বারগুলো ০১ জন আসামীর বডিতে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামীরা স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। আটককৃত স্বর্ন ১,২৫,৯৮,০০০/- টাকা এবং মোটর সাইকেল ১,৫০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য- ১,২৭,৪৮,০০০/- (এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা। উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামী ও মোটর সাইকেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ৪৫ মিনিট আগে