ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

পশ্চিম_শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত


রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি দেবানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি বিপসসী মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মাবিজয়ারাম বিহারের অধ্যক্ষ উ. পঞ্ঞা চক্ক মহাথের। #বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি জ্ঞানবংশ মহাথেরো, পশ্চিম সৈয়দবাড়ি শান্তিময় বিহারের উপাধ্যক্ষ উপানন্দ মহাথের। বিহারাধ্যক্ষের অভিভাষণ করেন পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ থের। আরো স্বধর্মদেশেক ছিলেন সুমনানন্দ থেরো, দেবরত্ন থেরো, মেত্তানন্দ থেরো, শাসনশ্রী ভিক্ষু, বুদ্ধকীর্তি ভিক্ষু, জয়শ্রী ভিক্ষু, শ্রদ্ধালংকার ভিক্ষু, বিগ্গানন্দ ভান্তে, গিয়ানরত্ন ভিক্ষু প্রমুখ। সঞ্চালনা করেন অমল বড়ুয়া। বক্তব্য দেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সংঘমিত্র বড়ুয়া #স্বাগত বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শেখর তালুকদার। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বাদল বড়ুয়া এবং ডা. টুটুল বড়ুয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। #এরআগে প্রথম পর্বে অষ্টপরিষ্কারসহ সংঘদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক পরমানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন ঢাকা ধর্মারাজিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ধর্মানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ উপানন্দ মহাথের। #অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন করা হয়। এরপর পশ্চিম শিলক বৌদ্ধ মৈত্রী পরিষদ কর্তৃক আয়োজিত ধর্মীয় সংগীত ও ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে কঠিন চীবর দানোৎসবকে ঘিরে পুরো বিহার এলাকায় বর্ণাঢ্য আলোকস্বজ্জাসহ নানাভাবে সাজিয়ে মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করা হয়। এলাকাজুড়ে উৎসব আমেজ বিরাজ করে। স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তর থেকেও হাজার হাজার উপাসক-উপাসিকার পদচারণায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় মঙ্গলসুত্র পাঠসহ বিশেষ প্রার্থনা করা হয়।

Tag
আরও খবর