কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

তালতলীতে খাস পুকুর বে-দখল

বরগুনার তালতলীতে সরকারী ৩১টি খাস পুকুর বেদখল হয়ে আছে। ২২টি পুকুর অবৈধভাবে দখলদার থেকে উদ্ধারের চেষ্টায় ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও প্রভাশালীদের কারণে তা হয়ে উঠেনি। এতে কয়েক লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

জানা যায়, এ উপজেলায় ২৩ একর ৯৬ শতাংশ সরকারী খাস জমিতে ৩১টি পুকুর রয়েছে। এর মধ্যে ২২ একর সরকারী খাস জমিতে ২২ টি পুকুর অবৈধভাবে দখলদার থেকে উদ্ধারের চেষ্টায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। চলতি বছরের ১৮ জানুয়ারী ২২টি পুকুর ইজারা দেওয়ার জন্য আবেদন আহব্বানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরে প্রভাবশালীরা সিন্ডেকেট করে কাউকে আবেদন করতে দেয়নি। তবে সেই সময় দুইটি পুকুরের ইজারা নেওয়ার জন্য মাত্র দুইটি আবেদন পড়ে। সেই আবেদন দুইটিও অসম্পূর্ণ থাকায় তাদের নামে খাস পুকুর ইজারা দেওয়া সম্ভব হয়নি। এতে ঐ বছরের ২২ টি পুকুরের সম্ভাব্য মূল্যের হিসেবে কয়েক লাখ টাকা রাজস্ব হারিয়েছে সরকার। এছাড়াও ৯টি খাস পুকুর পুরোপুরি দখল ও মাছ চাষের অনুপযোগী থাকায় সেই সময় ইজারা দেওয়ার জন্য ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, এই সকল পুকুর প্রভাবশালীদের দখলে রয়েছে। তারা প্রভাব খাটিয়ে মসজিদের নাম ব্যবহার করে নিজেরা মাছ চাষ করছে। এসব পুকুর রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্ব জেলা প্রশাসনের। 

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় প্রভাবশালীরা দখর করে মাছ চাষ করে আসছে। দখল করার সাইনবোর্ড হিসেবে মসজিদের নামে মাছ চাষের অজুহাদ দেখিয়ে নিজেরা সুবিধা নিচ্ছে। 

এ বিষয়ে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, জলমহাল ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি ওয়েবসাইট, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রচার এবং মাইকিং করা স্বত্বেও অনলাইনে ইজারার আবেদন না পাওয়ার ব্যাপারটি সত্যিই বিস্ময়কর। জলমহালসমূহ ইজারা না হওয়ায় সরকার রাজস্ব হারাচ্ছে । এইসব জলমহাল দখলমুক্ত করে ইজারার জন্য প্রস্তুত করা হচ্ছে। আশা করি আশানুরূপ সাড়া পাওয়া যাবে ও সরকারী রাজস্ব আদায় নিশ্চিত হবে।


Tag
আরও খবর