বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কৃষিমন্ত্রী বলেন- যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদেরকে মোকাবেলা করা হবে।

ছবি-দেশচিত্র

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সামনে আমাদের দুটি লক্ষ্য। আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো। যারা এ নির্বাচন বানচাল চায়। ভুন্ডুল করতে চায়। তাদেরকে মোকাবেলা করা হবে। ১১ নভেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের অভ্যন্তরে এমন কিছু লোক রয়েছে স্বার্থের জন্যে ভাগ্য গড়ার জন্যে অর্থবিত্তের জন্যে বিভিন্ন সংগঠন বিরোধী কাজে মনের অজান্তে লিপ্ত হোন। যারা রাতারাতি অর্থ বিত্তের মালিক হয়েছে তারাও ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধেও যুবলীগকে সচেতন থাকতে হবে।

তাদেরকে মোকাবেলা করবে যুবলীগ। তাদের  পরাভূত করবে যুবলীগ। তাদেরকে উচ্ছিষ্ট ভেবে নিকৃষ্ট জায়গায় নিক্ষেপ করবে যুবলীগ। আমরা তাদেরকে ঘৃনা করি। যারা দলের ভেতর থেকে দলের বিরুদ্ধে কাজ করে তাদেরকে উচ্ছিষ্ট ভোগী উল্লেখ করে তিনি  ডাষ্টবিনে নিক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটি প্রগতীশীল দল হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবে। সংবিধান অনুযায়ী এটি কর্তব্য। সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। অবশ্যই পবিত্র সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে সুস্পষ্ট ভাবে লেখা রয়েছে, যে সরকার ক্ষমতায় রয়েছে, তারাই ক্ষমতায় থেকে নির্বাচন দিবে এবং নির্বাচন পরিচালনা করবে কমিশন। নির্বাচন কমিশনকে সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। 

কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আইন বিরোধী কোন কাজ করলে তাদেরকে বহিষ্কারের ক্ষমতাও দেয়া রয়েছে সংবিধানে। যারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়, যারা দেশটাকে ধ্বংস করতে চায়। যারা এই দেশটাকে বিভক্ত করে আবারো একটি মিনি পাকিস্তান বানাতে চায়। তাদেরকে  আগামী নির্বাচনে অংশ গ্রহণ করে জাতীর কাছ থেকে মেন্ডেট নিতে বলেন মন্ত্রী। তিনি বলেন, মুক্তি যুদ্ধের সময় যারা হাজার হাজার বাড়ি ঘরে আগুন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে। তাদের বিষয়ে সর্তক থাকার আহবান জানান।

মধুপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহবায়ক আবু সাঈদ খান সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ। খন্দকার আলমগীর হোসেন শিমুল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালামা আজাদ, ভাইস চেয়ারম্যান শরিফ আহমদ নাসির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াত আহম্মেদ সজীব, পৌর যুবলীগের আহবায়ক আইয়ুব আকন্দ, যুগ্ম আহবায়ক খন্দকার শিমুল প্রমুখ।

এর আগে সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। এসময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর



6a72cc708bdfb-050826113856.webp
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

১ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে



6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে