চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে প্রকৌশলীর মৃত্যু, বিভিন্ন মহলের শোক।

লাখাইয়ে  প্রকৌশলী 

আফসার আহমেদ এর প্রয়ান,বিভিন্ন মহলের শোক। 

লাখাই এর পূর্ব সিংহগ্রাম এর প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই এর দ্বিতীয় পুত্র,লাখাইয়ের কৃতিসন্তান,সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) । 

প্রকৌশলী আফসার আহমেদ বৃহস্পতিবার (৯ নভেম্বর)  ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান, মা,৩ ভাই, ৩ বোন,অসংখ্য আত্মীয় স্বজন,শুভাকাঙ্খী রেখে যান। 

আফসার আহমেদ এর মৃত্যু সংবাদ তাঁর গ্রামের বাড়ী উপজেলার পূর্ব সিংহগ্রাম সহ এলাকায় এবং তাঁর কর্মস্থলে পৌছুলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। 

মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা সিংহগ্রাম শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ছাতক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন,সিলেট বিভাগীয় এল জিইডির অতিরিক্ত প্রধান  প্রকৌশলী এস,এম,মুর্শেদ চৌধুরী,সুনামগন্জ জেলা নির্বাহী প্রকৌসলীসহ হাজার হাজার মুসুল্লি অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

প্রকৌশলী আফসার আহমেদ এর প্রয়ানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠন শোক বার্তা প্রদান করেন। প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোকবার্তা দিয়েছেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ইউ,এন,ও) ইসলাম উদ্দিন, সিলেট বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস,এম,মুর্শেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী, লাখাইয়ের করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,সাবেক মেম্বার ও পূর্ব সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি মোহাম্মদ ছফিল মিয়া।লাখাই প্রেসক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন,সাংগঠনিক সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর, বুল্লাবাজার ব্যকস এর পক্ষে সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ১৮ মিনিট আগে