এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

বিএনপি না আসলেও আরো অনেক দল নির্বাচনে আসবে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে-কৃষিমন্ত্রী

ছবি-দেশচিত্র

কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য . আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েকদিন মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে। কোন দল নির্বাচনে না আসলে নির্বাচন হবে না-এরকম কোন বিধান সংবিধানে নেই। বিএনপি না আসলেও আরো অনেক দল নির্বাচনে আসবে। কাজেই, যথাসময়েই নির্বাচন হবে। কে আসল না আসল-সেটি বড় কথা নয়। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি।

 ১০ নভেম্বর শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। তাকে সংবিধানের সকল দায়িত্ব দেওয়া হয়েছে। এক ধরনের সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। কেও যদি নির্বাচন নিয়ে হেলাফেলা করে সে জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। যে কোন পরিস্থিতিতে যে কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা চাকরিচ্যুত করতে পারে।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে সুন্দর শান্তিপূর্ন। কিন্তু বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এজন্য তারা গত ২৮ অক্টোবর থেকে দেশে আগুন সন্ত্রাস করছে। যানবাহনে আগুন দিচ্ছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে। তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ২০১৪-১৫ সালের মতো আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। প্রতিদিন গাড়িতে আগুন দিচ্ছে। পুলিশকে পিটিয়ে মেরেছে। এগুলো করে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না। রাজনীতি-গণতন্ত্রের নামে হরতাল-অবরোধ আর আগুন সন্ত্রাস করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে ছাড় দিতে পারে না বলে জানান মন্ত্রী। তিনি বলেনমানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোন আপস হবে না।

শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সেন্ট পৌলস্ ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লরেন্স, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু ,জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মীর ফরহাদুর ইসলাম মনি, উপি চেয়ারম্যান সাদিকুর ইসলাম, সাবেক ইউপি সদস্য, রেজাউর করিম বেনু, আরোকদিয়ার আবু সাইদ খান ছিদ্দিক, যুবরীগের যুগ্ম আহবায়ক . আলমগীর হোসেন শিমুলসহ অন্যান্য নেত্কর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ১২০ জন চিকিৎসক প্রায় হাজার রোগীদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়।

 

Tag
আরও খবর