জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষকে হত্যা সহ সকল নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকালে ৪ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 


উন্নয়ন ও শান্তি সমাবেশে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এ সময়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ড.জান্নাত আরা তালুকদার হেনরী।


সমাবেশে বক্তব্য রাখেন, 

জেলা আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির,জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান খান ,সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, সদস্য জিহাদ আল-ইসলাম, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন। 

এসময় শান্তি সমাবেশে প্রধান অতিথি ড.জান্নাত আরা তালুকদার হেনরী  বলেন,বঙ্গবন্ধু'র সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আর ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে,বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ । আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ ।

আরও খবর